Thursday, March 5, 2026
হোমবিনোদনঅন্যান্যপ্রকাশ্যে মৌটুসীর গান ‘অন্তর্যামী’

প্রকাশ্যে মৌটুসীর গান ‘অন্তর্যামী’

সম্পর্কিত সংবাদ

এই প্রজন্মের কণ্ঠশিল্পী মৌটুসী খান। সম্প্রতি তিনি কণ্ঠে তুললেন অটমনাল মুনের কথামালা আর সুরের গান ‘অন্তর্যামী’। গানটির ভিডিওতে রঙতুলি নিয়ে কোমলতার প্রতীক হয়ে হাজির হলেন মৌটুসী। ভিডিওটি বানিয়েছেন আদিব মহসিন। গানটি প্রকাশিত হয় ৮ জানুয়ারি ইউটিউবসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং মাধ্যমে। আগেও তিনি হাবিব ওয়াহিদের সঙ্গে একাধিক গান করে। যেমন ‘তোমারই ছোঁয়াতে’, ‘কোথা আছো প্রিয়’ এবং ‘তুই ছাড়া একা’। নতুন গানটি প্রসঙ্গে মৌটুসী খান বলেন, ‘কোমল সুর, গভীর আবেগ আর নিঃশব্দ ভালোবাসার গল্পই ফুটে উঠেছে এই গানে। প্রেম ও বিষাদের মেলবন্ধনে তৈরি এই গানটি দুই প্রেমিক-প্রেমিকার গল্প বলে, যারা গভীর ভালোবাসায় আবদ্ধ হলেও মনে মনে বুঝতে পারেন, সামনে হয়তো রয়েছে এক অনিবার্য বিচ্ছেদ। তবুও সেই ভালোবাসা থাকে বিশুদ্ধ, তীব্র ও চিরন্তন; নদীর মতোই অবিরাম।’ মৌটুসী বিশ্বাস করেন, এই গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে লম্বা সময়ের জন্য।

সম্প্রতি

আরও খবর