Thursday, March 5, 2026
হোমবিনোদনঅন্যান্যরানার গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’

রানার গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’

সম্পর্কিত সংবাদ

প্রকাশ হলো ড. আনিসুর রহমান রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’। গিটার আর গানে কানাডা প্রবাসী এই শিল্পী মাতিয়ে চলেছেন অনেক দিন ধরে। পাশাপাশি ভার্চুয়াল মিডিয়া ইউটিউব, স্পটিফাইতেও তার গান সমাদৃত হয়েছে। নিজের কথা ও সুরে ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’ রানার ৯ নম্বর মৌলিক গান। আনিসুর রহমান রানা বলেন, ‘গানটিতে জীবনের জয়গান গাওয়া হয়েছে। জীবনের নানা কষ্ট, হতাশা, বেদনা, ঘাত-প্রতিঘাতকে দূরে ঠেলে আবারও বাঁচতে শেখার আহ্বান জানানো হয়েছে। কানাডা প্রবাসী বাংলাদেশি হিসেবে আমি মৌলিক গান গেয়ে এখানে সে সাড়া পেয়েছি এবং পাচ্ছি তাতে আমি অভিভূত।’ ড. আনিসুর রহমান রানা পেশায় একজন চিকিৎসক ও ম্যাক মাস্টার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। কিন্তু গান তার সত্তায় মিশে আছে।

সম্প্রতি

আরও খবর