Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার ‘সঙ্গীত উৎসব ২০২৬’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার ‘সঙ্গীত উৎসব ২০২৬’

সম্পর্কিত সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করে আসছে ‘সঙ্গীত উৎসব’। সেই ধারাবাহিকতায় আজ ১৯ জানুয়ারি বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সঙ্গীত উৎসব ২০২৬’। বিভাগের চেয়ারপার্সন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপের সভাপতিত্বে আয়োজিত এবারের উৎসবের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে—‘চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর : সুরবৈচিত্র ও ভাবনার প্রাসঙ্গিকতায় কাজী নজরুল ইসলাম’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে সঙ্গীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বরেণ্য শিল্পীরা নজরুল সঙ্গীত পরিবেশন করবেন। একই সঙ্গে গুণীজন সম্মাননা, নীলুফার ইয়াসমীর স্মারক বৃত্তি, মো. শহিদুল ইসলাম স্মারক বৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে। বিকেল তিনটায় প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে উৎসবের সূচনা হবে। এরপর নজরুলের গান, কবিতা, নৃত্য ও পাঠের আসর অনুষ্ঠিত হবে। রাত দশটার মধ্যে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানে ফাতেমা তুজ জোহরা, খায়রুল আনাম শাকিল, টিটু মুন্সী, মৃদুলা সমাদ্দার, দীপা দাশসহ সঙ্গীত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও অন্যান্য বিভাগের শিল্পীরা অংশ নেবেন।ড. প্রিয়াঙ্কা গোপ জানান, আর্থিক ও সময়ের সীমাবদ্ধতার কারণে এবার একদিনেই উৎসব আয়োজন করা হলেও শিক্ষার্থী ও শিক্ষকদের আগ্রহে কোনো ঘাটতি নেই। সবার জন্য উন্মুক্ত এই উৎসবে দর্শকদের অংশগ্রহণ কামনা করেছেন তিনি।

সম্প্রতি

আরও খবর