Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যআসছে বালামের অ্যালবাম

আসছে বালামের অ্যালবাম

সম্পর্কিত সংবাদ

প্রায় ১৩ বছর পর একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন বালাম। ‘মাওলা’ শিরোনামের এই অ্যালবামে থাকছে মোট ছয়টি গান। শিরোনাম গানসহ অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজনের কাজ ইতোমধ্যেই শেষ করেছেন শিল্পী। ছয়টি গান, ছয়টি ভিন্ন ধারা। তবে সব গানে মেলোডির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বালাম। যেমনটা ছিল তার প্রথম অ্যালবাম ?‘বালাম’-এ। নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, ‘আবার গান সিরিয়াসলি করছি বলেই এই অ্যালবামের পরিকল্পনা। গত কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল প্রকাশ করে দেখেছিÑ একটি করে গান দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করা খুব কঠিন। একটা অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান থাকে, যা শিল্পীকে নানা ধরনের শ্রোতার কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়। শ্রোতারাও একসঙ্গে অনেক রকম গানের বৈচিত্র্য খুঁজে পান।’ এই অ্যালবামের সবগুলো গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। তবে গীতিকারদের নাম আপাতত প্রকাশ করতে চাননি তিনি। জানা গেছে, আসছে ঈদুল ফিতরে সব গান অডিও আকারে প্রকাশিত হবে, পাশাপাশি একটি গান ভিডিও আকারেও মুক্তি পাবে। ‘মাওলা’ হতে যাচ্ছে বালামের পঞ্চম একক অ্যালবাম।

সম্প্রতি

আরও খবর