প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। বর্তমানে চলছে সেরা ৫-এর লড়াই। এখান থেকে নির্বাচিত হবেন সেরা ৩। বিচারক হিসেবে আছেন শফি মন্ডল, পার্থ বড়–য়া ও নিগার সুলতানা সুমি। উপস্থাপনা করছেন আইশা খান। প্রযোজনা করছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল। উল্লেখ্য, বর্তমান প্রজন্মের কাছে এবং সারা বিশ্বে বাংলার বাউলসংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই রিয়েলিটি শো। ‘বাউল সুরে দেখাও তোমার
ম্যাজিক’ স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজনটির উদ্দেশ্য ঐতিহ্যবাহী লোকগানের এই আবেদনকে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেয়া। এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। এখান থেকে বাছাইকৃত ৪০ জন প্রতিযোগী অংশ নেন মেগা সিলেকশন রাউন্ডে। এরপর গ্রুমিং সেশনে অংশ নেন তারা। সেখানে গান, পরিবেশনা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের নানা দিক শেখানো হয় অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে। এরপর অনুষ্ঠিত হয় ‘মাস্টার সিলেকশন’। এখান থেকে নির্বাচিত ১৯ জন সুযোগ পান ‘স্টুডিও রাউন্ড’-এ।



