Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যপডকাস্টে রিচি সোলায়মান

পডকাস্টে রিচি সোলায়মান

সম্পর্কিত সংবাদ

উপস্থাপক রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে রিচি সোলায়মান আলাপ করেছেন প্রবাসজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হয় এই পর্বটি। পডকাস্টে তিনি বলেন, ‘আমেরিকায় সব কাজ নিজেদেরই করতে হয়। এমনও হয়েছে, একসঙ্গে ৭০-৮০ জনের জন্য রান্না করেছি। ঈদের সময় ৬০-৬৫টা পরোটাও ভাজতে হয়। এসব কাজ আমি আনন্দ নিয়েই করি।’ নিজের ডাকনাম প্রসঙ্গেও মজার তথ্য শেয়ার করেন অভিনেত্রী। তিনি জানান, তার ডাকনাম ‘মুন্নী’। আর তার হাতের চিকেন ডিশ এতটাই জনপ্রিয় যে মজা করে অনেকেই তাকে ‘মুরগি মুন্নী’ বলে ডাকেন। এ ছাড়া পডকাস্টে রিচি সোলায়মান জানান, কিছুদিন আগে তিনি স্বামী-সন্তানদের নিয়ে ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে একজন বিশেষ মানুষের জন্য মন খুলে দোয়া করেছেন তিনি। সেই বিশেষ মানুষটি কে তা জানতে হলে দেখতে হবে এই পর্বটি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। পর্বটি ইটিউবে প্রকাশিত হয়েছে।

সম্প্রতি

আরও খবর