Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যফের বিয়ে করলেন মধুমিতা সরকার

ফের বিয়ে করলেন মধুমিতা সরকার

সম্পর্কিত সংবাদ

ফের বিয়ের পিঁড়িতে বসলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। বসন্ত পঞ্চমীর সন্ধ্যায়, ২৩ জানুয়ারি রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজে-কলমে ও ধর্মীয় রীতিতে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও টলিপাড়ার অল্প কয়েকজন বন্ধুর উপস্থিতিতেই সম্পন্ন হয় এই বিয়ের অনুষ্ঠান। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বিয়েতে সাবেকি বাঙালি সাজেই ধরা দেন মধুমিতা। টুকটুকে লাল বেনারসি শাড়ি, সারা গা জুড়ে স্বর্ণের গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের সাজে দেখা গেছে অভিনেত্রীকে। বিয়ের দিন নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, পর্দার বিয়ের সঙ্গে বাস্তবের বিয়ের কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো জীবনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত। বর দেবমাল্য চক্রবর্তী আইটি পেশাজীবী দেবমাল্য লাল বন্ধগলা ও ধূতি পরে বিয়ের পিঁড়িতে বসেন। শ্বশুরবাড়ির দেয়া সাদা পাঞ্জাবিতে ধরা দেন অনুষ্ঠানের এক পর্বে। মধুমিতা ও দেবমাল্যের প্রেমের সম্পর্ক প্রায় পাঁচ বছরের। গত বছরের মার্চেই অভিনেত্রী জানিয়েছিলেন, ডিসেম্বর বা জানুয়ারিতে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাদের। সেই পরিকল্পনা মতোই গত ১৮ জানুয়ারি বাগদান সেরেছিলেন এই জুটি। সে দিন সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে মধুমিতা লিখেছিলেন, শুধুই আমার। বিয়ের আয়োজনে যেমন সাবেকিয়ানার ছাপ ছিল, তেমনই খাওয়া-দাওয়ার মেনুতে ছিল রাজকীয়তা। মধুমিতার শৌখিনতার পরিচয় মিলেছে বিয়ের ভোজেও। স্টার্টারে অতিথিদের জন্য ছিল কলকাতা স্টাইল ভেটকি ফিশ ফ্রাই ও কাসুন্দি। সঙ্গে রেশমি কাবাব ও হারিয়ালি চিকেন কাবাব। মূল আকর্ষণ ছিল সুগন্ধি মোগলাই বিরিয়ানি। তন্দুর থেকে পরিবেশিত গরম গরম বাটার নান ও স্রেভি-ঠাসা চিকেনের পদ মন কাড়ে অতিথিদের। নিরামিষাশীদের জন্য ছিল পনিরের একাধিক আইটেম, সঙ্গে সালাদ ও রায়তা। খাবারের শেষে ছিল নানা রকম মিষ্টি। বিয়েতে বিনোদন দুনিয়ার কয়েকজন তারকা উপস্থিত ছিলেন। কনের সাজে মধুমিতার সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন উপস্থিত তারকারা।

সম্প্রতি

আরও খবর