Thursday, March 5, 2026
হোমবিনোদনঅন্যান্যইরফান-সাদিয়া আয়মানের ‘পাথরে লেখা নাম’

ইরফান-সাদিয়া আয়মানের ‘পাথরে লেখা নাম’

সম্পর্কিত সংবাদ

নির্মাতা কাজী বাহাদুর হিমুর পরিচালনায় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনীত একক নাটক ‘পাথরে লেখা নাম’ অবশেষে মুক্তি পেয়েছে। গত বৃহস্পতিবার জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়। নাটকটিতে সাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। জনপ্রিয় এই জুটি এর আগেও একাধিক নাটকে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। নতুন নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাসার, আজম খানসহ অনেকে। নাটকটির গল্প লিখেছেন মো. সাইফুর রহমান কাজল এবং চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন কাজী বাহাদুর হিমু। সাদিয়া আয়মান জানান, গল্প ও চরিত্রের গভীরতার কারণেই তিনি এই নাটকটি বেছে নিয়েছেন। দর্শকমহলে নাটকটি ভালো সাড়া ফেলবে বলে তিনি আশাবাদী।

সম্প্রতি

আরও খবর