Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যএই সময়ে হৈমন্তী রক্ষিত

এই সময়ে হৈমন্তী রক্ষিত

সম্পর্কিত সংবাদ

বছরের শেষপ্রান্তে টানা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করার পর নতুন বছরের শুরুটাও সমান ব্যস্ততায় কাটছে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিতের। নিয়মিত স্টেজ শোর পাশাপাশি চলতি বছরে মৌলিক গানের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এরই মধ্যে তার কয়েকটি নতুন মৌলিক গান প্রস্তুত রয়েছে, যেগুলোর মিউজিক ভিডিওর কাজ শেষ করে সময় বুঝে প্রকাশ করার পরিকল্পনা করছেন। গত বছরের শেষদিকে অনুপম মিউজিক থেকে প্রকাশিত হৈমন্তীর কণ্ঠে মেলোডিয়াস গান ‘প্রেম আমার’ শ্রোতা-দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। গানটি লিখেছেন, সুর ও সংগীত করেছেন এবং তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আভরাল সাহির। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ছিলেন হৈমন্তী, আভরাল সাহির ও প্রিয়ন্তী উর্বী। মৌলিক গান হওয়া সত্ত্বেও দর্শকের চাহিদার কথা মাথায় রেখে গানটির আকর্ষণীয় ভিডিও নির্মাণ করা হয়। নতুন বছরে ইতোমধ্যে বিভিন্ন স্টেজ শোতে গান পরিবেশন করেছেন হৈমন্তী। ঢাকায় সরস্বতী পূজা উপলক্ষে পরপর দুটি অনুষ্ঠান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও সিএমসির ৫০ বছর উদযাপন অনুষ্ঠানসহ একাধিক আয়োজনে তিনি অংশ নিয়েছেন। হৈমন্তী বলেন, দীর্ঘদিনের গানের পথচলায় শ্রোতাদের ভালোবাসাই তাকে আরও ভালো গান করার অনুপ্রেরণা দেয়। চলতি বছরে তার কণ্ঠে প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও আকাশ সেনের সুরে ‘পাখি’ শিরোনামের নতুন গান প্রকাশ পাবে বলেও জানান তিনি।

সম্প্রতি

আরও খবর