Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যনাওভি-জিমকে নিয়ে ‘নীল রেইনকোট’

নাওভি-জিমকে নিয়ে ‘নীল রেইনকোট’

সম্পর্কিত সংবাদ

নতুন প্রেমের গল্পে নির্মিত হয়েছে আসন্ন ভালোবাসা দিবসের নাটক ‘নীল রেইনকোট’। তানভীর হাসানের গল্পে নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতা চরিত্রে জিম। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে কাজ করেছেন তারা। পরিচালক রুবেল আনুশ জানান, ভালোবাসা দিবসকে ঘিরে নির্মিত এই স্যাড-রোমান্টিক গল্প দর্শকের মনে আলাদা অনুভূতি তৈরি করবে বলে তিনি আশাবাদী। প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, আগামী ৬ ফেব্রুয়ারি নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকে আরও অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার, সিদ্ধাত্য, আব্রাহাম তামিমসহ আরও অনেকে। গল্পে দেখা যায়, বর্ষার এক দিনে নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানে বৃষ্টিতে ভিজে অর্পিতার সঙ্গে পরিচয় হয় নীল রেইনকোট পরা এক তরুণ শুভ্রর। রবীন্দ্রনাথপ্রেমী শুভ্র, চা, বই আর বৃষ্টির আবহে অল্প কিছু সাধারণ কথার মধ্য দিয়েই দুজনের মধ্যে তৈরি হয় এক নীরব, অদ্ভুত সংযোগ। বিদায়ের সময় শুভ্র প্রতিশ্রুতি দেয় সে ফিরে এলে নীল রেইনকোট পরেই ফিরবে। অন্যদিকে অর্পিতা থাকে ধানমন্ডির একটি পুরনো ফ্ল্যাটে, একা ও নিয়মে বাঁধা ব্যাচেলর জীবনে। প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে সে বারান্দায় দাঁড়িয়ে থাকে কারও জন্য নয়, বরং এক অজানা অপেক্ষা, একটি সম্ভাবনা আর সেই নীল রেইনকোটের জন্য।

সম্প্রতি

আরও খবর