Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যনির্মাণে আবুল হায়াত

নির্মাণে আবুল হায়াত

সম্পর্কিত সংবাদ

প্রায় এক বছরের বিরতির পর আবার পরিচালনায় ফিরেছেন আবুল হায়াত। গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি রিসোর্টে শুটিং শুরু হয়েছে তার নতুন নাটক ‘সখিনা’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত। শুটিং স্পট থেকে তিনি জানান, ‘রাবেয়া খাতুনের অনেক গল্প রয়েছে, যার মধ্যে কম খরচে কাজ করার মতো গল্প রয়েছে। ‘সখিনা’ পড়ে মনে হয়েছে, এটি নিয়ে কাজ করা যায়।’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী মৌ। তিনি বলেন, ‘রাবেয়া খাতুনের গল্প এবং আবুল হায়াতের পরিচালনায় কাজ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের।’ আবুল হায়াত আরও বলেন, ‘আমি এখন টানা কাজ করছি না। যে গল্প বা চরিত্র ভালো লাগে, তা বেছে নিই। বাকি সময় পরিবার ও বিশ্রামের জন্য রাখি। তবে অভিনয় না করলে অসহায় মনে হয়।’ নাটকে আরও আছেন শ্যামল মাওলা, নরেশ ভূঁইয়া, ও বদরুল হাসান খান। নাটকটি ঈদুল ফিতরের জন্য তৈরি হচ্ছে।

সম্প্রতি

আরও খবর