Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্য‘মায়া পাখি’তে শাহেদ শরীফ খানের সঙ্গে নীহা

‘মায়া পাখি’তে শাহেদ শরীফ খানের সঙ্গে নীহা

সম্পর্কিত সংবাদ

বর্তমানে নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শাহেদ শরীফ খান। সম্প্রতি তিনি অভিনয় করেছেন নাজনীন নীহার সঙ্গে ‘মায়া পাখি’ নাটকে, যা জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন। নাটকে দেখা যাবে, শাহেদ এবং নীহা একই অফিসে চাকরি করেন এবং একসময় তাদের মধ্যে সম্পর্কের সৃষ্টি হয়। শাহেদ জানান, নাটকটির গল্প খুব সুন্দর, এবং কাজটি করতে তিনি অনেক ভালো লেগেছে। এদিকে বৃহস্পতিবার, (২৯ জানুয়ারী ২০২৬) শ্রীমঙ্গলের উদ্দেশে রওয়ানা দিয়েছেন শাহেদ শরীফ খান। সেখানে তিনি নারগিস আক্তারের পরিচালনায় ‘ইচিং বিচিং ডেটিং’ নামের একটি নাটকের কাজ করবেন। নাটকটির রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। শাহেদ বলেন, ‘নারগিস আপা একজন গুণী নির্মাতা, যার তৈরি বহু তথ্যচিত্র, নাটক ও সিনেমা এদেশের মানুষকে মুগ্ধ করেছে। আশা করি, তার নির্দেশনায় কাজটি ভালো হবে।’ কিছুদিন আগে শাহেদ শহীদুজ্জামান সেলিমের সঙ্গে ‘বাবার চোখে জল’ নাটকে অভিনয় করেছেন, যা মাইনুল হাসান খোকন নির্মাণ করেছেন।

সম্প্রতি

আরও খবর