Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যমাছরাঙ্গায় একই আয়োজনে ১২ গান গাইলেন শাপলা

মাছরাঙ্গায় একই আয়োজনে ১২ গান গাইলেন শাপলা

সম্পর্কিত সংবাদ

মাছরাঙ্গা টিভির নিয়মিত আয়োজন ‘রাঙ্গা সকাল’-এ এবারে গান গাইলেন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শাপলা পাল। গত মঙ্গলবার তিনি অংশ নেন এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ে, যা অনুষ্ঠিত হয় রাজধানীর বনানীতে অবস্থিত চ্যানেলটিতে। শাপলা পাল জানান, এই আয়োজনে তিনি ১২টি গান গেয়েছেন, যার মধ্যে ছিল ‘বাঁশির ও কিশোর ব্রজগোপী চিতচোর’, ‘সাগরের সৈকতে’, ‘দুঃখ ছাড়া হয় মানুষ’, ‘বুলবুলি নীরব নার্গিস বনে’, ‘একটা গান লিখো আমার জন্য’ এবং আরও অনেক জনপ্রিয় গান। শাপলা বলেন, ‘এর আগে ২০১৭ সালে এই আয়োজনে গান গাইবার প্রথম সুযোগ হয়েছিল আমার। আট বছর পর আবারো গান গাইবার সুযোগ পেলাম। চেষ্টা করেছি মন দিয়ে নির্বাচিত গানগুলো গাওয়ার। যারা যন্ত্রশিল্পী হিসেবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’ তিনি আরও জানান, ‘মাছরাঙ্গা টিভি কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ, যারা আমাকে এত বছর পর আবারও গান গাওয়ার সুযোগ দিয়েছেন। আশা করি, আমার পর্বটি প্রচারের পর সাড়া পাব।’ তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘আমার মতো এত সুখী নয়তো কারো জীবন’ কাভার সং হিসেবে। এ ছাড়া তার কণ্ঠে একটি নতুন মৌলিক গান ‘শিশির ভেজা পায়ে’ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে।

সম্প্রতি

আরও খবর