Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যফারহান-মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

ফারহান-মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

সম্পর্কিত সংবাদ

ভালোবাসা, অপেক্ষা আর নীরব আবেগের গল্প নিয়ে দর্শকের সামনে এসেছে নতুন একক নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’। নাটকটি সম্প্রতি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাটকটির পরিচালনায় রয়েছেন বি ইউ শুভ এবং গল্প ও চিত্রনাট্য লিখেছেন অ্যালেক্স উজ্জ্বল। নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে লুতফের রহমান জর্জকে। পরিচালক জানান, প্রচলিত ভালোবাসার প্রকাশভঙ্গির বাইরে গিয়ে এই নাটকে তুলে ধরা হয়েছে অপেক্ষার গভীরতা—যেখানে শব্দ বা প্রকাশের চেয়ে নীরব অপেক্ষাই হয়ে ওঠে সবচেয়ে বড় ভালোবাসার ভাষা। নাটকের চরিত্রগুলোর সম্পর্কের টানাপড়েন ও মানসিক দ্বন্দ্ব অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছেন অভিনয়শিল্পীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী নির্মাণশৈলী। নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন মোস্তাক মোর্শেদ, সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন আকাশ সরকার এবং সংগীত পরিচালনায় রয়েছেন সজীব দাস। সব মিলিয়ে ‘শুধু তোমারই অপেক্ষায়’ নাটকটি ভালোবাসা ও অনুভূতির এক নান্দনিক উপস্থাপনা, যা দর্শকদের জন্য তৈরি করবে আবেগঘন ও ভিজ্যুয়ালি সমৃদ্ধ এক অভিজ্ঞতা।

সম্প্রতি

আরও খবর