Thursday, March 5, 2026
হোমখবরসারাদেশলৌহজংয়ে কারেন্ট জাল ও ২৫ কেজি জাটকা জব্দ

লৌহজংয়ে কারেন্ট জাল ও ২৫ কেজি জাটকা জব্দ

সম্পর্কিত সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পদ্মা নদীর ঘোড়দৌড় ঘাট থেকে ডহরী খাল হয়ে মাওয়া-শিমুলিয়া পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫ কেজি জাটকা জব্দ করা হলেও জাটকা শিকারী কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকা স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, জাটকা সংরক্ষণ অভিযান আগামী জুন ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে।

সম্প্রতি

আরও খবর