Friday, March 6, 2026
হোমখবরঅর্থ-বাণিজ্যচিনির বর্ধিত দাম প্রত্যাহার, টিসিবির চিনির মূল্য ৭০ টাকাই থাকছে

চিনির বর্ধিত দাম প্রত্যাহার, টিসিবির চিনির মূল্য ৭০ টাকাই থাকছে

সম্পর্কিত সংবাদ

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত একদিন পর প্রত্যাহার করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার কেজিতে ৩০ টাকা বাড়িয়ে চিনির মূল্য ১০০ টাকা কেজি করা হয়েছিল, সেটি আজ প্রত্যাহার করে আগের মূল্যই থাকবে।

আজ বৃহস্পতিবার সকালে এক অডিও বার্তায় গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির।

তিনি বলেন, টিসিবির চিনির মূল্য ১০০ টাকা নয়, আগের মূল্য ৭০ টাকাই থাকবে।

দাম বাড়ানোর বিষয়ে গতকাল বুধবার টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গণমাধ্যমকে বলেন, ভর্তুকি কমাতে চিনির দাম সমন্বয় করতে হয়েছে; এরপরও সরকার আগের চেয়ে বেশি পরিমাণে ভর্তুকি দিচ্ছে।

টিসিবি পরিবার কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে যে চিনি বিক্রি করে থাকে, তার দাম গতকাল কেজিতে ৩০ টাকা বাড়িয়েছিল। কিন্তু রোজার আগে একধাপে চিনির দাম এতটা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে দাম আগের ৭০ টাকাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : চিনির কোনো সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

সম্প্রতি

আরও খবর