Thursday, March 5, 2026
হোমখবরঅর্থ-বাণিজ্যচিনির বাড়তি দাম প্রত্যাহার করল টিসিবি

চিনির বাড়তি দাম প্রত্যাহার করল টিসিবি

সম্পর্কিত সংবাদ

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির এক অডিও বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন, টিসিবির চিনির মূল্য ১০০ টাকা নয়, আগের মূল্য ৭০ টাকাই থাকবে।

চিনির দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গতকাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘ভর্তুকি কমাতে চিনির দাম সমন্বয় করতে হয়েছে; এরপরও সরকার আগের চেয়ে বেশি পরিমাণে ভর্তুকি দিচ্ছে।’

টিসিবি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে যে চিনি বিক্রি করে থাকে, তার দাম গতকাল (গত বুধবার) কেজিতে ৩০ টাকা বাড়িয়েছিল। কিন্তু রোজার আগে একধাপে চিনির দাম এতটা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে দাম আগের ৭০ টাকাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সরকারি মিলের লাল চিনির দাম কেজিতে ২০ টাকা বাড়ানো ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ২২ ফেব্রুয়ারি রাতেই মন্ত্রণালয়ের নির্দেশে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা।

সম্প্রতি

আরও খবর