Thursday, March 5, 2026
হোমখবরঅর্থ-বাণিজ্যঅনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত

সম্পর্কিত সংবাদ

‘অস্থায়ী নিষেধাজ্ঞা’ থেকে এবার ‘অনির্দিষ্টকালের’ জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটির সরকার গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেয় বলে আজ শনিবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের এই সিদ্ধান্তের কারণে বিশ্বের অনেক দেশে পেঁয়াজের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। দেশটির অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার, যার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এ নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে বলেও আশা করেছিলেন ব্যবসায়ীরা। তবে গতকাল বিকেলে এক আদেশে ভারত সরকার জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রয়টার্স জানিয়েছে, ভারতের ব্যবসায়ীরা আশা করছিলেন যে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বরং দ্রুত তুলে নেওয়া হবে, কারণ রপ্তানি বন্ধ করার পর স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। একই সঙ্গে নতুন উৎপাদিত পেঁয়াজও বাজারে এসেছে। তবে শুক্রবার দিন শেষে সরকার এক আদেশ জারি করে বলেছে যে রপ্তানির ওপর চলমান নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

সম্প্রতি

আরও খবর