Thursday, March 5, 2026
হোমখবরঅর্থ-বাণিজ্যকর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ করেছেন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের

কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ করেছেন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের

সম্পর্কিত সংবাদ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, কমিশনারসহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিষ্ঠানটির কনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার বেলা ১১টার পর তারা কার্যালয়ে প্রবেশ করে শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা সোয়া ১টা) তারা এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এক আদেশে সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তাকে ওএসডি করা হয়েছিল।

কমিশন সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের একাংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং বুধবার বিক্ষোভ শুরু করে। তারা কমিশনের শীর্ষ কর্মকর্তাদের ঘেরাও করে রাখার পাশাপাশি, কয়েকজনকে ‘চেয়ারম্যানের দালাল’ বলে হেনস্তা করছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিএসইসির এক কর্মকর্তা বলেন, তারা পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একাধিক দল কার্যালয়ে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, এখনো উত্তেজনা বিরাজ করছে, এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।

সম্প্রতি

আরও খবর