Thursday, March 5, 2026
হোমখবরঅর্থ-বাণিজ্যবিএসইসির ফটক বন্ধ, ভেতরে অবস্থান নিয়েছে সেনাসদস্যরা

বিএসইসির ফটক বন্ধ, ভেতরে অবস্থান নিয়েছে সেনাসদস্যরা

সম্পর্কিত সংবাদ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে।

বুধবার সকাল ১১টা ১৫ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। তবে সাড়ে ৩টার কিছু আগে সেনাবাহিনীর একটি দল এসে ভেতরে অবস্থান নেয়।

এর একদিন আগে, মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাপ্তরিক আদেশ দেন বিএসইসি চেয়ারম্যান। তার পরদিনই এই ঘটনা ঘটল।

মূল ফটকের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, কিছু কর্মকর্তা প্রতিটি ফ্লোরের কাচের ফটকও বন্ধ করে দিয়েছেন। ফলে এক ফ্লোরের কর্মচারীরা অন্য ফ্লোরে যেতে পারছেন না।

ঘটনার বিষয়ে জানতে বিএসইসির মুখপাত্রসহ দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তার দাপ্তরিক ও ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও, সবগুলোই বন্ধ পাওয়া গেছে।

সাইফুর রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিএসইসির মুখপাত্র ছিলেন। ক্ষমতার পরিবর্তনের পর গত আগস্টে তাকে অন্য বিভাগে পাঠানো হয় এবং নভেম্বরে করপোরেট অ্যাফেয়ার্স বিভাগে বদলি করা হয়।

সম্প্রতি

আরও খবর