Wednesday, March 4, 2026
হোমখবরক্যাম্পাসছাত্রীর আত্মহত্যায় উত্তপ্ত জবি, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ছাত্রীর আত্মহত্যায় উত্তপ্ত জবি, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

সম্পর্কিত সংবাদ

শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ শনিবার মধ্যরাত থেকে ক্যাম্পাসের প্রধান ফটক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা অবন্তিকার আত্মহত্যায় অভিযুক্ত সহকারী প্রক্টর দীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দীকের বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন তদন্তের আশ্বাস দিলেও আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

এর আগে শুক্রবার রাত ১০টায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন দায়িত্ব নেয়ার পর পূ্র্বের ঘটনা নিয়ে নিয়ে অবগত ছিলাম না। আমি দায়িত্ব নেযার পর সে যদি আসতো তাহলে আমি ভিসি ম্যামের সাথে পরামর্শ করে ব্যবস্থা নিতাম। বিষয়িট নিয়ে আমি অত্যন্ত দুঃখিত।

তিনি আরও বলেন, উপাচার্য মহোদয়ের নির্দেশে ইতোমধ্যে অভিযুক্ত সহকারী প্রক্টরকে অব্যাহতি দেয়া হয়েছে। অফিস খুললে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। তাদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা ইতোমধ্যে একটি প্রক্টরিয়াল টিম কুমিল্লাতে পাঠাচ্ছি। তার আর কিছুক্ষণের মধ্যে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন।

সম্প্রতি

আরও খবর