Wednesday, March 4, 2026
হোমখবরক্যাম্পাসচেয়ারম্যান আমার বিচারে বাঁধা হয়ে দাঁড়িয়েছে: জবি শিক্ষার্থী মীম

চেয়ারম্যান আমার বিচারে বাঁধা হয়ে দাঁড়িয়েছে: জবি শিক্ষার্থী মীম

সম্পর্কিত সংবাদ

চেয়ারম্যান আমার বিচারে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। কাল তিনি যেভাবে উল্টো আমাকে নিয়ে অভিযোগ করেছেন সেটা তো উচিত নয়। চেয়ারম্যান হিসেবে তো তিনি আমার পাশে দাঁড়ানোর কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দেয়া ছাত্রী কাজী ফারজানা মীম।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচে গণমাধ্যমের সামনে ভুক্তভোগী এ শিক্ষার্থী একথা বলেন।

এসময় ভুক্তভোগী শিক্ষার্থী মীম বলেন, জবি ক্যাম্পাস আমার ঘর। কিন্তু এখানেই আমি অনিরাপদ মনে করছি। আমি ক্যাম্পাসে আসা অনেক কমিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন চেয়ারম্যান কিভাবে অভিযুক্ত শিক্ষককে সঙ্গে নিয়ে চলাফেরা করতেছে।

তিনি আরও বলেন, গতকাল ডিবি প্রধান আমাকে আশ্বস্ত করেছেন, এরপর আজ আমি ক্যাম্পাসে এসেছি। হুমকিধামকিও পাচ্ছি না। তবে আমি আমার অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই। আর এখন থেকে আমিও অবন্তিকার বিচার চেয়ে আন্দোলনের সঙ্গে থাকবো।

সম্প্রতি

আরও খবর