Thursday, March 5, 2026
হোমখবরক্যাম্পাসসম্পূরক পরীক্ষা নেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ, জবির সেই মীম বসবে পরীক্ষায়

সম্পূরক পরীক্ষা নেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ, জবির সেই মীম বসবে পরীক্ষায়

সম্পর্কিত সংবাদ

https://sangbad.net.bd.bd/images/2024/March/21Mar24/news/WhatsApp%20Image%202024-03-20%20at%2013.30.59.jpeg

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নেওয়ার জন্য আবেদন চেয়েছে বিভাগটি। ফলে পরীক্ষায় বসতে পারবে যৌন নিপীড়ন ও পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগ তোলা কাজী ফারজানা মীম।

আজ বৃহস্পতিবার ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কমিটির সভাপতি ও বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হযেছে।

https://sangbad.net.bd.bd/images/2024/March/21Mar24/news/WhatsApp%20Image%202024-03-21%20at%205.03.14%20PM.jpeg

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী বিভিন্ন সেমিস্টারে যে কয়টি বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদেরকে আগামী ২৩ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে সেসব বিষয়ে সম্পূরক পরীক্ষা দেওয়ার জন্য বিভাগে আবেদন করতে হবে।

এবিষয়ে অধ্যাপক জুনায়েদ হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রক্রিয়ার একটি এই সম্পূরক পরীক্ষা নেয়া। সাধারণত শিক্ষার্থীরা বিভিন্ন কোর্সে অকৃতকার্য হলে তাদের সাপ্লিমেন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। এটা শুধু এই ব্যাচের না, বিভিন্ন ব্যাচের অকৃতকার্যরা এই পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

এর আগে ১৮ মার্চ শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অভিযোগ দিয়েছে মীম। জীবনের নিরাপত্তা চেয়ে ওই বিভাগের শিক্ষক আবু সাহেদ ইমন ও বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিমের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এরপর ১৯ মার্চ একই অভিযোগে প্রতিকার চেয়ে বিশ^বিদ্যালয়ের আচার্য অর্থাৎ রাষ্ট্রপতির কাছে আবেদন করেন তিনি।

সম্প্রতি

আরও খবর