Thursday, March 5, 2026
হোমখবরক্যাম্পাসঅবন্তিকার মায়ের সাথে কথা বললেন তদন্ত কমিটির সদস্যরা

অবন্তিকার মায়ের সাথে কথা বললেন তদন্ত কমিটির সদস্যরা

সম্পর্কিত সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্যরা তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন।

আজ শুক্রবার সকালে কুমিল্লা শহরের বাড়িতে তদন্ত কমিটির সদস্যরা দেখা করতে যান।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন বলেন, এই ঘটনা সম্পর্কে অবন্তিকার মা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু জানেন, সব শোনা হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁরা পুলিশ ও অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, তদন্তের কাজ চলছে। আমরা যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। যেসব তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে সেসব কথা বলতে চাচ্ছি না।

এ সময় অবন্তিকার মা তাহমিনা বেগম সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটির সদস্যরা যা যা জানতে চেয়েছেন, সব তথ্য দিয়েছেন। এ ঘটনার ন্যায়বিচার হবে বলে তাঁরা আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি

আরও খবর