Thursday, March 5, 2026
হোমখবরক্যাম্পাসজবি প্রশাসন আগে এতটা আন্তরিক হলে মেয়েকে হারাতাম না: অবন্তিকার মা

জবি প্রশাসন আগে এতটা আন্তরিক হলে মেয়েকে হারাতাম না: অবন্তিকার মা

সম্পর্কিত সংবাদ

বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যতটা আন্তরিক, আগে এতটা হলে হয়তো, মেয়েকে হারাতে হত না বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রয়াত শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মা।

আজ শুক্রবার সকালে কুমিল্লার বাগিচাগাঁওয়ের বাসায় অবন্তিকার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি। এ সময় তারা অবন্তিকার মা তাহমিনা শবনম ও ভাই জারিফ জাওয়াদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎ শেষে অবন্তিকার মা তাহমিনা শবনম বলেন, আমার কাছে যা জানতে চেয়েছে আমি তদন্ত কমটির সদস্যদের সব বলেছি। তারা আমাকে ও আমার ছেলেকে সান্ত্বনা দিয়েছে। আমরা এখন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি আক্ষেপ নিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যতটা আন্তরিক, আগে এতটা হলে হয়তো, মেয়েকে হারাতে হতো না।

সম্প্রতি

আরও খবর