Friday, March 6, 2026
হোমখবরক্যাম্পাস‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদন৩

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদন৩

সম্পর্কিত সংবাদ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মনে করে, এই সিদ্ধান্ত ৭টি কলেজের দীর্ঘমেয়াদি প্রশাসনিক জটিলতা দূর করতে সহায়ক হবে এবং রাজধানীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি সমন্বিত, আধুনিক ও গবেষণা-সমৃদ্ধ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করবে। আন্তর্জাতিক মান অনুযায়ী শিক্ষা, গবেষণা ও মূল্যায়ন নিশ্চিত করতে ইউজিসি নিয়মিতভাবে তদারকি করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

শিক্ষার্থীদের আনন্দ মিছিল

সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

গতকাল সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট এলাকায় এ মিছিল হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, উচ্চশিক্ষা সিন্ডিকেট এ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল।

তারা আর কোনো দিন চান না দেশে উচ্চশিক্ষা সিন্ডিকেট আধিপত্য বিস্তার করুক। এই অধ্যাদেশের মাধ্যমে শিক্ষা সিন্ডিকেটের কবর রচনা হয়েছে বলে শিক্ষার্থীরা মনে করেন।

৭ কলেজের শিক্ষার্থীদের একটি পক্ষ বেশ কিছুদিন ধরেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ এর দাবিতে আন্দোলন করে আসছিল।

২০১৭ সালে যথেষ্ট প্রস্তুতি ছাড়াই ঢাকার ৭ সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এই কলেজগুলো হলোÑ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

এর মধ্যে ইডেন ও তিতুমীরে শুধু স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হয়; বাকি ৫টি কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর-তিন স্তরেই পাঠদান হয়।

এগুলোতে শিক্ষার্থী দেড় লাখের মতো। চলতি শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ১১ হাজারের মতো। ৭ কলেজে মোট শিক্ষক হাজারের বেশি।

সম্প্রতি

আরও খবর