Wednesday, March 4, 2026
হোমখবরনগর-মহানগররাজধানীতে হত্যা মামলার পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেপ্তার

রাজধানীতে হত্যা মামলার পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেপ্তার

সম্পর্কিত সংবাদ

রাজধানীর পল্লবী এলাকা থেকে হত্যা মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী রাকিব এবং রাজিব’কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‌্যাব।

গত রোববার রাত ১১:১৫ ঘটিকায় তাদের দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি দল

এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার পল্লবী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, বরিশাল কাজিরহাট থানার পলাতক আসামী মোঃ রাকিব মৃধা (২৮) ও ২। মোঃ রাজিব মৃধা (২২), উভয়ের পিতা-মোঃ আব্দুল জলিল মৃধা, সাং-আসলী,থানা-কাজিরহাট, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীদ্বয় উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। তারা মামলার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর