Thursday, March 5, 2026
হোমখবরনগর-মহানগরশাহবাগ থানার ডাম্পিংয়ে আগুন,পুড়ল গাড়িসহ মামলার আলামত

শাহবাগ থানার ডাম্পিংয়ে আগুন,পুড়ল গাড়িসহ মামলার আলামত

সম্পর্কিত সংবাদ

রাজধানীর শাহবাগ থানায় মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়ির স্তুপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে থানার পেছনে ডাম্পিংয়ে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানান রাফি আল ফারুক। ‘ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় সেই আগুন নেভাতে সক্ষম হন।’

রাফি আর ফারুক বলেন,‘সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত অংশ থেকে আগুন লাগে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।’ শাহবাগ থানার ডাম্পিংয়ে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নেভায় ফায়ার সার্ভিস।

এই জায়গাটি আগে ঢাকা মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ ছিল। নিয়ন্ত্রণ কক্ষ অন্যত্র সরিয়ে নেওয়ার পর থেকে সেখানে শাহাবাগ থানার জব্দ করা গাড়ি ও মামলার আলামত বিভিন্ন জিনিসপত্র রাখা হয়।

শাহবাগ থানার পরদির্শক (তদন্ত) শাহ আলম বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় জব্দ করা ট্রাক, বাস, সিএনজি অটোরিক্সা, রিক্সা, প্রাইভেট কার এই জায়গায় এনে রাখা হয়। এই গাড়িগুলো বিভিন্ন ঘটনার আলামত উল্লেখ করে তিনি বলেন,‘আগুনে কয়েকটি গাড়ির পাশপাশি কিছু মামলার অন্য আলামতও পুড়ে গেছে। ‘কোন কোন মামলার কী কী আলামত পুড়েছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’

সম্প্রতি

আরও খবর