Wednesday, March 4, 2026
হোমখবরনগর-মহানগরবনশ্রীতে বিধি লঙ্ঘন করে বাড়ি নির্মাণ, ১১ লাখ টাকা জরিমানা

বনশ্রীতে বিধি লঙ্ঘন করে বাড়ি নির্মাণ, ১১ লাখ টাকা জরিমানা

সম্পর্কিত সংবাদ

দক্ষিণ বনশ্রীর তিতাস রোডে সরকারি বিধিবিধান লঙ্ঘন করে বাড়ি নির্মাণ করায় ১১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ মার্চ) বিকেলে আকস্মিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পরিদর্শনকালে তিনি দেখতে পান রাস্তায় পাশে কোনো জায়গা না রেখে, নির্মাণসামগ্রী যেখানে সেখানে রেখে, নির্মাণাধীন বাড়ি নিরাপত্তার জন্য ঢেকে না রেখেই বাড়ি নির্মাণ অব্যাহত রাখা হয়েছে। তিনি এ সময় উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এ সময় তিনি দেখতে পান রাস্তায় পাশে কোনো জায়গা রাখা হয়নি, যেখানে-সেখানে নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। তাছাড়া পথচারীদের নিরাপত্তার বিষয়টিও আমলে নেওয়া হয়নি।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, “ওই ভবনের নির্মাণের মালামাল রাস্তার ওপরে মালামাল রেখেছে। এছাড়া ভবনের পাইলিংয়ের জন্য খনন করে মাটি রাস্তায়। বেইজমেন্ট করতে গিয়ে মাটি সরানোর ফলে সেখানে সড়ক ধসে গেছে। সেজন্য আমরা ক্ষতিপূরণ আদায় করেছি।”

মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, “সরকারি বিধি লঙ্ঘন করে কোনো নির্মাণ করলে বা পরিবেশ দূষণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিবেশের মানের উন্নয়নে সবাইকে আইন মেনে চলার আহ্বান।”

সম্প্রতি

আরও খবর