Thursday, March 5, 2026
হোমখবরনগর-মহানগরগ্রেগরিয়ান অ্যালামনাই ক্লাবের পরিচালনা পর্ষদ গঠন, সভাপতি গ্রেগরিয়ান সৈয়দ এ হাবিব

গ্রেগরিয়ান অ্যালামনাই ক্লাবের পরিচালনা পর্ষদ গঠন, সভাপতি গ্রেগরিয়ান সৈয়দ এ হাবিব

সম্পর্কিত সংবাদ

গ্রেগরিয়ান অ্যালামনাই ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন গ্রেগরিয়ান সৈয়দ এ হাবিব।

আজ রোববার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৪ জন সম্মানিত সদস্যের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদ ২০২৪-২০২৫ সালের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সেন্ট গ্রেগরীজ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্রাণবন্ত সংগঠন গ্রেগরিয়ান অ্যালামনাই ক্লাব।

ক্লাবের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভনর গ্রেগরিয়ান মোহাম্মদ রুমি আলী, প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেগরিয়ান শহীদুল্লাহ আজিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন গ্রেগরিয়ান খন্দকার শামসুদ্দিন মাহমুদ এবং অন্যান্য অতিথিদের উপস্থিতিতে নবনির্বাচিত বোর্ডকে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়।

উদ্বোধনী বক্তব্যে সভাপতি সৈয়দ এ হাবিব ক্লাবের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিপ্রুতি ব্যক্ত করেন। তিনি ক্লাবের সদস্যপদ বৃদ্ধির পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তোলা, নিজেদের ঐতিহ্য এবং মূল্যবোধগুলি উদযাপন করে আকর্ষক পরিবার-ভিত্তিক ইভেন্টগুলি সংগঠিত করা, এবং কমিউনিটিকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ক্লাবের ভূমিকার উপর জোর দিয়েছেন।

সম্প্রতি

আরও খবর