Thursday, March 5, 2026
হোমখবরনগর-মহানগরশাহবাগে বাসচাপায় নারীর মৃত্যু

শাহবাগে বাসচাপায় নারীর মৃত্যু

সম্পর্কিত সংবাদ

রাজধানীর শাহবাগে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে শাহবাগ থানার ওসি মোস্তাজিরুল ইসলাম জানান।

মোস্তাজিরুল ইসলাম বলেন, সাভার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর