Friday, March 6, 2026
হোমখবরনগর-মহানগরট্রেনের টিকিট কালোবাজারিতে ৯ জনকে গ্রেপ্তার

ট্রেনের টিকিট কালোবাজারিতে ৯ জনকে গ্রেপ্তার

সম্পর্কিত সংবাদ

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে সহজ ডটকমের অফিস সহকারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ থেকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার র‍্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আল-আমিন এসব কথা জানান।

আল-আমিন বলেন, গ্রেপ্তার হওয়া টিকেট কালোবাজারি চক্রের সদস্যদের মধ্যে সহজ ডটকমের অফিস সহকারী মিজান ঢালী আছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-মিজান ঢালী, মো. সোহেল ঢালী, মো. সুমন, মো. জাহাঙ্গীর আলম, মো. শাহজালাল হোসেন, মো. রাসেল, মো. জয়নাল আবেদীন, মো. সবুর হাওলাদার ও নিউটন বিশ্বাস।

সম্প্রতি

আরও খবর