Thursday, March 5, 2026
হোমখবরনগর-মহানগরঢাকাস্থ কাশিনাথপুর সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকাস্থ কাশিনাথপুর সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পর্কিত সংবাদ

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। রমজানের ১১তম দিনে রাজধানী ঢাকার পল্লবী প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান হয়।

কাশিনাথপুর এর কৃতি সন্তান যমুনা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এএফএম আলমগীর এফসিএ, প্রকৌশলী আজহারুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ খাইরুজ্জামান কামাল, সাংবাদিক পারভেজ খান, এসপি (এসবি) সৈয়দ রফিকুল ইসলাম চপল, সাংবাদিক মো. সাইফুল ইসলাম খান শামীম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, এডিসি (মিরপুর, ডিএমপি) ডা. জামিনুর রহমান খান জামিল।

https://sangbad.net.bd.bd/images/2024/March/25Mar24/news/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0.jpg

ইফতার মাহফিলে কাশিনাথপুরের সন্তান যমুনা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। মো. শাহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এএফএম আলমগীর বলেন, এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ গড়ে উঠবে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার কাশিনাথপুর। পাবনা জেলার পূর্বাঞ্চলে জমিদার কাশিনাথ রায় বাবুর নাম অনুসারে এই এলাকার নাম হয় কাশিনাথপুর।। ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুরের সবাইকে নিয়ে গঠিত এই সংগঠন অলাভজনক ও অরাজনৈতিক।

সম্প্রতি

আরও খবর