মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
আজ বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৯৫১ পিস ইয়াবা, ৭৪.১ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৫৫ গ্রাম গাঁজা ও ১৮৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।



