Thursday, March 5, 2026
হোমখবরনগর-মহানগরমালাকারটোলা গণহত্যায় নিহতদের শহীদের মর্যাদা দেয়ার দাবি

মালাকারটোলা গণহত্যায় নিহতদের শহীদের মর্যাদা দেয়ার দাবি

সম্পর্কিত সংবাদ

পুরনো ঢাকার মালাকারটোলা গণহত্যায় নিহতদের শহীদের মর্যাদা দেয়ার দাবি জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। গতকাল মালাকারটোলা গণহত্যা দিবসে শহীদদের স্মরন সভায় তারা এ দাবি জানিয়ে বলেন, স্বাধীনতার ৫৩বছর পরও পাকিস্তানী সেনাবাহিনীর গণহত্যায় নিহতরা শহীদদের মর্যাদা না পাওয়া অত্যন্ত দু:খজনক। তারা এব্যাপারে মুক্তিযোদ্ধা মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

গতকাল ২৭ মার্চ ছিল পুরনো ঢাকার মালাকারটোলা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে সূত্রাপুরের হিন্দু অধ্যুষিত মালাকারটোলায় হিন্দু মহল্লায় হামলা করে ১৫জনকে ধরে নিয়ে লোহার পুলে সারিবদ্ধভাবে দাড় করিয়ে ্ হত্যার জন্য ব্রাসফায়ারে করে। ব্রাসফায়ারে সঙ্গে সঙ্গে ১০জন নিহত হন। পরে আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাকী ৫জন। এরপর থেকে প্রতিবছর এ দিনটিকে মালাকারটোলা গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।

গতকাল সকালে মালাকারটোলা শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদ পরিবারের সদস্যরাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর শহীদস্মৃতি সংসদের সভাপতি বাবুল দে’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন গণতন্ত্রী পার্টি নেতা কানন আরা বেগম এমপি, মাহমুদুল রহমান বাবু, এডবোকেট আবদুল গণি, মিনহাজউদ্দিন সেলিম, সিপিবি নেতা গোলাম রাব্বি, মহিলা ওয়ার্ড কাউন্সিলর নাসিমা আহমেদ, আওয়ামী লীগ নেতা হাজী মো. শহীদ, খেলাঘরের নেতা নিতাই চন্দ্র ঘোষ, নরেশ দাস গুপ্ত ও ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি। শহীদ পরিবারের সদস্যরা, জাহানারা ফাউন্ডেশনের সভাপতিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন।

সম্প্রতি

আরও খবর