Thursday, March 5, 2026
হোমখবরনগর-মহানগরপদ্মা ব্যাংকের দুই কর্মকর্তা ও সাবেক এমপি সরওয়ার জাহানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

পদ্মা ব্যাংকের দুই কর্মকর্তা ও সাবেক এমপি সরওয়ার জাহানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সম্পর্কিত সংবাদ

ঢাকার মহানগর জ্যেষ্ঠ জজ জাকির হোসেন গালিবের আদেশে পদ্মা ব্যাংকের ইভিপি এম আতিফ খালেদ ও সিএসও মো. শরিফুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের দুটি আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, পৃথক দুটি আবেদনের পর শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করেন।

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের দুই সহযোগীর দেশত্যাগ ঠেকাতে দুদকের উপপরিচালক মাসুদুর রহমান আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। তাই তার সহযোগীদের বিদেশ যাত্রা রোধ করা প্রয়োজন।

নাফিজ সরাফাত রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের মালিকানায় যুক্ত এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি হোটেল ব্যবসা, বিদ্যুৎ, মোবাইল টাওয়ার ও মিডিয়াসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন।

অন্যদিকে, সাবেক এমপি সরওয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মামলাটি তদন্তাধীন থাকায় তাদের বিদেশ পালিয়ে যাওয়ার শঙ্কায় দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।

সম্প্রতি

আরও খবর