Friday, March 6, 2026
হোমখবরনগর-মহানগরইস্কাটনে বিয়াম ভবনে এসি বিস্ফোরণে অফিস সহায়কের মৃত্যু

ইস্কাটনে বিয়াম ভবনে এসি বিস্ফোরণে অফিস সহায়কের মৃত্যু

সম্পর্কিত সংবাদ

ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের একটি অফিস কক্ষে এসি বিস্ফোরণে এক অফিস সহায়ক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন এক গাড়িচালক। নিহত ও আহত দুজনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিয়ামের কর্মী।

শুক্রবার (১ মার্চ) ভোররাত ৩টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ভোর সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

বিয়ামের ওই স্থাপনায় বিভিন্ন দপ্তর, মিলনায়তন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের থাকার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দশতলা ভবনের পাঁচতলায় বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির একটি অফিস কক্ষে আগুন লাগে। বৈদ্যুতিক ত্রুটি থেকে এসিতে আগুনের সূত্রপাত হয় বলে জানান খালেদা ইয়াসমিন।

নিহত আব্দুল মালেক খান (৪০) বিয়ামের একটি কক্ষেই থাকতেন। আহত গাড়িচালক মো. ফারুক (৪০) গুরুতর আহত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাতিরঝিল থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, “বিয়াম ভবনের ৪০৭ নম্বর কক্ষে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আব্দুল মালেককে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহতের ছোট ভাই সোহেল খান বলেন, তার বড় ভাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে চাকরি করতেন এবং রাতে অফিসেই ঘুমাতেন। তবে তিনি সাধারণত ৫০৪ নম্বর কক্ষে থাকতেন, কিন্তু দুর্ঘটনার সময় তিনি ৪০৭ নম্বর কক্ষে ছিলেন।

সোহেল খান বলেন, “আমার ভাই নিয়মিত ৫০৪ নম্বর রুমে ঘুমাতেন। তিনি কেন ৪০৭ নম্বর রুমে গেলেন, সেটা আমাদের কাছে রহস্যজনক।”

নিহত আব্দুল মালেকের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। তাদের আরেক ভাইও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে চাকরি করেন।

সম্প্রতি

আরও খবর