Thursday, March 5, 2026
হোমখবরনগর-মহানগরপ্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে শাহবাগে প্রতীকী ফাঁসি কর্মসূচি

প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে শাহবাগে প্রতীকী ফাঁসি কর্মসূচি

সম্পর্কিত সংবাদ

ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনকারীরা প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা জানান, প্রতীকী ফাঁসিতে ছয়জন অংশ নেন। তাঁদের দাবি না মানা হলে তাঁরা প্রতীকী নয়, সত্যিকার ফাঁসির মাধ্যমে আত্মাহুতি দেবেন। প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালনের পর সাড়ে চারটার দিকে তাঁরা র‍্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।

আন্দোলনকারীদের একজন আসাদুজ্জামান জানান, তাঁরা টানা ২৪ দিন ধরে আন্দোলন করছেন এবং আজকের কর্মসূচি তাঁদের দাবি মেনে না নেওয়া হলে এটি আর প্রতীকী কর্মসূচি থাকবে না।

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত-মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়, যাতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। তবে নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করার পর ৬ হাজার ৫৩১ জনের ফলাফল ও নিয়োগপত্র প্রদান-সংক্রান্ত সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করা হয়। 6 ফেব্রুয়ারির হাইকোর্টের রায়ে এই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়।

সম্প্রতি

আরও খবর