Friday, March 6, 2026
হোমখবরনগর-মহানগরইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এনসিটিবি সদস্যের বিরুদ্ধে মামলা

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এনসিটিবি সদস্যের বিরুদ্ধে মামলা

সম্পর্কিত সংবাদ

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

আজ সোমবার চট্টগ্রাম মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব সাজ্জাদ হোসাইন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।

সাইবার ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত আগামী ২২ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন।

বাদী মামলায় উল্লেখ করেছেন, গত ১৭ ফেব্রুয়ারি আসামি সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা ফেসবুকে ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করে একটি পোস্ট দেন। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর তিনি বিষয়টি জানতে পারেন।

বাদী জানান, ২৫ ফেব্রুয়ারি তিনি মতিঝিল থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এরপর তিনি সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মামলার আরজির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ১৫০ জন আলেমসহ বিভিন্ন সংগঠনের বিবৃতি আদালতে জমা দেওয়া হয়েছে, যেখানে আসামির বিচার দাবি করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর