Thursday, March 5, 2026
হোমখবরনগর-মহানগরবনানীতে গাড়ি চাপায় নিহত ১

বনানীতে গাড়ি চাপায় নিহত ১

সম্পর্কিত সংবাদ

ঢাকার বিমানবন্দর সড়কে গাড়ি চাপায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে দুজন। বৃহস্পতিবার মধ্যরাতে বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বনানী থানার ডিউটি অফিসার এএসআই জানে আলম বলেন, “রাত সাড়ে ১২টার দিকে মাছরাঙা টেলিভিশনের অফিসের সামনে গাড়ি চাপায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।”

আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর