Thursday, March 5, 2026
হোমখবরনগর-মহানগরএনায়েত উল্লাহর পরিবারভুক্ত কোম্পানির ১৯০টি যানবাহন জব্দের আদেশ

এনায়েত উল্লাহর পরিবারভুক্ত কোম্পানির ১৯০টি যানবাহন জব্দের আদেশ

সম্পর্কিত সংবাদ

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এবং তাঁর স্ত্রী-সন্তানদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯০টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের শুনানি শেষে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান খন্দকার এনায়েত উল্লাহ, তাঁর স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চাশমে জাহান নিশির নামে থাকা কোম্পানি বা প্রতিষ্ঠানের গাড়িগুলো জব্দের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগের অনুসন্ধানে একটি তদন্ত দল গঠন করেছে দুদক। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব যানবাহন জব্দ করা প্রয়োজন।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি একই আদালত এনায়েত উল্লাহ, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এনা পরিবহনের মালিক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ দেশ ছেড়ে চলে যান।

সম্প্রতি

আরও খবর