Thursday, March 5, 2026
হোমখবরঅপরাধ ও দুর্নীতিরাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য গ্রেপ্তার,কাউন্সিলররা জড়িত থাকলে ব্যবস্থা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য গ্রেপ্তার,কাউন্সিলররা জড়িত থাকলে ব্যবস্থা

সম্পর্কিত সংবাদ

পুলিশের একটি প্রতিবেদনে রাজধানীর দুই সিটি করপোরেশনের কমপক্ষে ২১ জন কাউন্সিলরের বিরুদ্ধে ‘গ্যাং’কে প্রশ্রয় দেওয়ার অভিযোগ এসেছে।

এবিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে কাউন্সিলরদের নাম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন,‘সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী ও গুলশান বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিদের বেশিরভাগের নামেই থানায় মামলা রয়েছে।’

গ্রেপ্তারব্যক্তিরা বাড্ডা, ভাটারা, তুরাগ, ৩০০ ফিট ও যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় টার্গেট করা ব্যক্তিদের ইভটিজিং কিংবা কোনও সময় ধাক্কা দেওয়ার ছলে উত্যক্ত করতো। এরপর তারা ঘেরাও করে ভুক্তভোগীদের কাছ থেকে মোবাইল ফোন এবং নারীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যেতো। এছাড়া তারা ছিনতাই, চাঁদাবাজি ও চুরির সঙ্গে জড়িত। মাদক কারবারের সঙ্গেও জড়িত রয়েছে তারা।’

গ্রেপ্তার এসব কিশোর গ্যাং সদস্যদের কিছু বড় ভাইয়ের নাম আমরা পেয়েছি জানিয়ে ডিবিপ্রধান বলেন, ‘তারা কিছু বড় ভাইয়ের নাম আমাদের জানিয়েছে। বড় ভাইদেরও গ্রেপ্তার করা হবে।’ কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ডিবির প্রতিটি টিম কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। ডিবিপ্রধান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা সাবেক ও বর্তমান কিছু কাউন্সিলরের নাম জানিয়েছে। এটি তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি কোনও কাউন্সিলরে নাম পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্প্রতি

আরও খবর