Thursday, March 5, 2026
হোমখবরঅপরাধ ও দুর্নীতিনারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ তিনজন গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ তিনজন গ্রেপ্তার ৩

সম্পর্কিত সংবাদ

মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী জহুরুলসহ ০৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।

গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, জহুরুল ইসলাম (৫০), পিতা-মৃত ছিবরা মন্ডল,সাং-আটাপাড়া, শেকটা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট’কে গ্রেফতার করে।

এছাড়া র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অপর আরেকটি অভিযান পরিচালনা করে মোঃ আজিজুল হক @ আজমল (৩৬), পিতা-মোঃ আব্দুল খালেক খন্দকার,সাং-আরজি রাজনগর, থানা-সদর, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।

এছাড়াও একই তারিখ র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অপর আরেকটি অভিযান পরিচালনা করে (বানিয়াকাঠি); মাদক মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৩। মোঃ কবির সিকদার (৩৩), পিতা-মোঃ সোহরাব হোসেন সোহরাব, সাং-বানিয়াকাঠি, থানা-সদর, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উল্লেখিত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। তারা মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর