Wednesday, March 4, 2026
হোমখবরঅপরাধ ও দুর্নীতিহবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। বৃহস্পতিবার সকালে উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের আব্দুল ছোবান (৬০) এর সাথে একই গ্রামের শফিক মিয়ার দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার উপয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আব্দুল ছোবান (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।আহত এক পক্ষের লোকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়ট নিশ্চিত করেছেন।

সম্প্রতি

আরও খবর