Thursday, March 5, 2026
হোমখবরঅপরাধ ও দুর্নীতিমানহীন পণ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় : পাঁচ প্রতিষ্ঠানকে ৩৩ লাখ...

মানহীন পণ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় : পাঁচ প্রতিষ্ঠানকে ৩৩ লাখ টাকা জরিমানা

সম্পর্কিত সংবাদ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও সাভার এলাকায় মানহীন পণ্যের পাঁচ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৩ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে টানা ১৩ ঘণ্টা অভিযান চালিয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ জরিমানা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, পচা, নষ্ট, লেবেলবিহীন খেজুর, সেমাই এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় এ জরিমানা করা হয়।

এর মধ্যে হাবিবা ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা, সাইফুল ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা, আরটিআর ক্যাবল লিমিটেডকে ৩ লাখ টাকা, বেটকো পাওয়ার লিমিটেডকে ৫ লাখ টাকা এবং সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

সম্প্রতি

আরও খবর