Thursday, March 5, 2026
হোমখবরঅপরাধ ও দুর্নীতিমুন্সীগঞ্জে পাইপগান-ফেন্সিডিলসহ দু’জন আটক

মুন্সীগঞ্জে পাইপগান-ফেন্সিডিলসহ দু’জন আটক

সম্পর্কিত সংবাদ

মুন্সীগঞ্জ পৌরসভাস্থ বৈখর এলাকা থেকে ৩টি দেশীয় পাইপগান, ২০টি রাবার কার্তুজ ও ৩৬বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বৈখর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বৈখর পশ্চিম পাড়া এলাকার মৃত অফিজ উদ্দিন সরকারের পুত্র আব্দুল জব্বার ওরফে বাবু (২৫) ও জেলার সিরাজদিখান উপজেলার পশ্চিম শিয়ালদি এলাকার আমির আলী শিকদারের পুত্র রাসেল শিকদার (৩৪)।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা শেষে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তার করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর