Thursday, March 5, 2026
হোমখবরঅপরাধ ও দুর্নীতিনারায়ণগঞ্জে যুবক হত্যার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যুবক হত্যার আসামি গ্রেপ্তার

সম্পর্কিত সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনায় গুলি করে পাভেল নামে এক যুবককে হত্যার মামলায় জুবায়ের আহমেদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। ২৮ বছর বয়সী জুবায়ের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার জুয়েলের ছেলে।

র‍্যাব জানায়, গত ৩১ মার্চ ভোরে সদর উপজেলার কাশীপুর মধ্যপাড়া এলাকায় তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে গুলিবিদ্ধ হন পাভেল (৩০)। পরে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পাভেল ওই এলাকার হাসমত উল্লাহর ছেলে।

এ ঘটনায় নিহতের মা নূরী বেগম ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামি জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন র‍্যাব-১১ এর অপস অফিসার মেজর গোলাম মোর্শেদ।

তবে মামলার প্রধান আসামি রায়হান বাবু এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব।

সম্প্রতি

আরও খবর