Thursday, March 5, 2026
হোমখবরশিক্ষারমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের নতুন সময়সূচি

রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের নতুন সময়সূচি

সম্পর্কিত সংবাদ

রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

ডিপিই থেকে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো এক চিঠিতে নতুন সময়সূচি জানানো হয়েছে।

এতে বলা হয়, রমজান মাস উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই সময়সূচি সব ধরনের স্কুলের ক্ষেত্রে (ঢাকা মহানগরীসহ) প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ওই সময়সূচির মধ্যে যোহরের নামাযের জন্য ১৫ মিনিট বিরতি দিয়ে শ্রেণী কার্যক্রমের রুটিন ঠিক করবেন। এ সময়সূচি শুধু রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।

সম্প্রতি

আরও খবর