Thursday, March 5, 2026
হোমখবরআন্তর্জাতিকভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশর পর চীন-মালদ্বীপ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশর পর চীন-মালদ্বীপ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

সম্পর্কিত সংবাদ

ভারতের সঙ্গে বিরোধের মাঝেই চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে মালদ্বীপ এ চুক্তির ফলে চীন থেকে বিনামূল্যে সামরিক সহায়তা পাবে মালদ্বীপ।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের সময়সীমা নির্ধারণের কয়েক সপ্তাহ পরেই চীনের সঙ্গে এ চুক্তি সই করল মালে।

আজ মঙ্গলবার কর্মকর্তারা এ তথ্য জানান।

‘চীনপন্থী’ বলে পরিচিত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু সম্প্রতি তাঁর দেশ থেকে ভারতীয় সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী ১০ মের মধ্যে ৮৯ জনের মতো ভারতীয় সেনার দেশটি ত্যাগ করার কথা রয়েছে। ভারতবিরোধী অবস্থান গ্রহণ করে গত বছর মালদ্বীপে ক্ষমতায় আসেন মোহামেদ মুইজ্জু।

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল সোমবার বেইজিংয়ের সঙ্গে তারা সামরিক সহায়তা বিষয়ে চুক্তি সই করেছে। এ চুক্তির সঙ্গে অর্থ পরিশোধ বা চার্জের মতো বিষয় সম্পৃক্ত নেই। এ নিয়ে বিস্তারিত আর কিছু জানায়নি মন্ত্রণালয়।

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, মাউমুন এবং মেজর জেনারেল বাওকুন দুই দেশের মধ্যে ‘শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক’ আরও জোরদার করার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মালদ্বীপে চীনের সামরিক সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্প্রতি

আরও খবর