Thursday, March 5, 2026
হোমখবরআন্তর্জাতিকবাইডেনের বাণিজ্য নীতিতে বাংলাদেশের শ্রম আইন উন্নত করার আহ্বান

বাইডেনের বাণিজ্য নীতিতে বাংলাদেশের শ্রম আইন উন্নত করার আহ্বান

সম্পর্কিত সংবাদ

বাণিজ্য সম্পর্ক উন্নত করতে চাইলে বিদ্যমান শ্রম আইন বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের ২০২৪ সালের বাণিজ্য নীতিতে পুনর্ব্যক্ত হলো এই আহ্বান।

গত বছর থেকেই এই বিষয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধি সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভস। তারা সবসময়ই বলে এসেছে, বাইডেন সরকারের বাণিজ্য নীতি শ্রমিককেন্দ্রিক।

এর আগে এই প্রসঙ্গটি ২০২৩ সালে কংগ্রেসে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনেও তুলে ধরা হয়। গত ১ মার্চ বিষয়টি প্রকাশিত হয়েছে, যা উভয় দেশের গণমাধ্যমে এসেছে পরবর্তীতে। এগুলোতে উল্লেখ করা হয়, ২০১৩ সালে জিএসপি সুবিধা বাতিলের পর থেকেই শ্রমিকের নিরাপত্তা ও অধিকার একটি ভাবনার বিষয় হয়ে রয়েছে।

সম্প্রতি

আরও খবর